সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কোটাবাড়িতে ৫০০ বছরের পুরোনো একটি বটগাছের শিকড়ে মাদুলিতে করে মনের আশা, দুঃখ-কষ্ট বা রোগমুক্তির প্রত্যাশায় মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ আনছেন তেল ও পানি, আবার কেউ প্রাচীন পাথরে চুম্বন করে তা ব্যবহার করছেন। এমন লোকাচার ও বিশ্বাসকে কেন্দ্র করে প্রতি শুক্রবার ওই বটতলা চত্বরে বসে ঐতিহ্যবাহী মানত মেলা।
কালের বিবর্তনে কোটাবাড়ির অবকাঠামোর অনেক কিছু হারিয়ে গেলেও টিকে আছে ভগ্নপ্রায় ইটের দেয়াল ও বিশাল এক বটগাছ। তবে এর জীর্ণ দশা মানুষের আগ্রহ কমাতে পারেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোকবিশ্বাস থেকে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নারী-পুরুষ। স্থানীয়দের জনশ্রুতি রয়েছে, বটগাছের শিকড়ের ফাঁকে মনের আকুতির কথা লিখে মাদুলিতে ভরে রাখলে তা পূর্ণ হয়।
তেল ও পানি নিয়ে আসা ভক্তরা সেখানকার প্রাচীন দুটি পাথরে চুম্বন দিয়ে তা ব্যবহার করেন। কেউ তা পান করেন, আবার কেউ পরিবারের জন্য বাড়ি নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে এসে মানত করার পর তাদের দীর্ঘদিনের অসুস্থতা ও সমস্যার সমাধান হয়েছে।
কলারোয়া সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে হেলাতলা ইউনিয়নের শুভঙ্করকাটি মৌজায় এই কোটাবাড়ির অবস্থান। মূলত এই ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করেই গ্রামের নামকরণ হয়েছে ‘কোটাবাড়িরা’। ধারণা করা হয়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে উচ্চপদস্থ রাজকর্মচারীরা এই অঞ্চলে দুর্গ বা কেল্লা নির্মাণ করেছিলেন।
বিজ্ঞান ও আধুনিকতার যুগে এসব বিশ্বাসের প্রাতিষ্ঠানিক ভিত্তি না থাকলেও মানুষের আস্থা ও লোকসংস্কৃতির টানে কোটাবাড়ির ঐতিহ্য টিকে রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উদ্যোগে স্থানটি সংস্কার, প্রত্নতাত্ত্বিক মূল্য নিরূপণ এবং পর্যটনবান্ধব করা হলে এটি কলারোয়ার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন