বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থের বিনিময়ে ভুয়া হেডম্যান রিপোর্ট প্রদান ও জমির দলিল জালিয়াতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও বোমাং সার্কেল রাজার নিকট একই দাবিতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় ইউনিয়নের পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে দ্রুত নতুন হেডম্যান নিয়োগের জোরালো দাবি জানান স্থানীয়রা।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা বলেন, হেডম্যানের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মের কারণে মৌজার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে ভুয়া হেডম্যান রিপোর্ট প্রদান ও দলিল জালিয়াতির মতো গুরুতর বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নতুন হেডম্যান নিয়োগ করা হলে মৌজার কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন