বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। এ সময় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান। পরে ওই দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। সাধারণ শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব জানান, ঘটনার সময় তারা ফার্স্ট গেট এলাকায় ছিলেন। কর্মীরা দুজনকে আটক করার পর তারা সেখানে পৌঁছান এবং পরে প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাদের থানায় পাঠানো হয়।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন