সংবাদ

১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু
ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে মাত্র ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে গলায় ফাঁস দিয়ে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু হয়েছে।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তার স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে। দম্পতির অন্তর নামে আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন ও শাপলার বিয়ে হয়। শুরুতে দুজনই একসঙ্গে কাজ করে সংসার চালাতেন। তবে গত দেড় বছর ধরে স্বামী মিঠন মাদকাসক্ত হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করতেন। নেশায় জড়িয়ে কাজকর্ম ছেড়ে দেওয়ায় পরিবারে চরম আর্থিক সংকট দেখা দেয় এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

ঘটনার দিন নেশার জন্য স্ত্রী শাপলা রানীর কাছে ১৫০ টাকা চান মিঠন। শাপলা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে স্বামী মিঠন স্ত্রীকে ঘরে প্রবেশ করতে বাধা দেন। রাগে শাপলা বাড়ির বাইরে চলে যান এবং পরে আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

দুপুর সোয়া দুইটার দিকে তাদের আট বছরের শিশুসন্তান অন্তর মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে মিঠন দ্রুত ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামান। বিকেল তিনটার দিকে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এদিকে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে অভিযোগ করেন, স্বামী মিঠনের নিয়মিত নির্যাতনের কারণেই শাপলার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার (৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত