সংবাদ

বাগেরহাটে পিকআপ ভ্যানে আগুন


জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

বাগেরহাটে পিকআপ ভ্যানে আগুন
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় সোমবার (৯ নভেম্বর) রাতে একটি কলাবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের বাগেরহাট এস এম ফিশিংয়ের কাছে কলাবোঝাই পিকআপটির গতি রোধ করে মোটরসাইকেলে আসা ৪-৫ জন যুবক। পরে তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

পিকআপ চালক জানান, মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তার গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। ওই চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।

অন্যদিকে, বাগেরহাট খানজাহান আলী কলেজ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। 

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামিউল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বাগেরহাটে পিকআপ ভ্যানে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় সোমবার (৯ নভেম্বর) রাতে একটি কলাবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের বাগেরহাট এস এম ফিশিংয়ের কাছে কলাবোঝাই পিকআপটির গতি রোধ করে মোটরসাইকেলে আসা ৪-৫ জন যুবক। পরে তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

পিকআপ চালক জানান, মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তার গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। ওই চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।

অন্যদিকে, বাগেরহাট খানজাহান আলী কলেজ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। 

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামিউল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত