জাপানে বিএনপিতে নেতৃত্বের দ্বন্দ্ব, আঞ্চলিকতা এবং কমিটি নিয়ে বিরোধের জেরে দলটি এখন চার-পাঁচটি উপদলে বিভক্ত। অভ্যন্তরীণ এই কোন্দল চরমে পৌঁছায় গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময়, যা প্রকাশ্য হাতাহাতি ও লাথি মারার মতো ঘটনায় গড়িয়েছে।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি ও সহসভাপতি মাসুম জাকিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক সহসভাপতিকে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে। টোকিওর নিউ ওতানি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রবেশের পাস পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ী ও নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
জাপান প্রবাসী সাগর সাহা জালাল শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে দেড় মিলিয়ন ইয়েন পর্যন্ত আদায় করা হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে অনেক ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ ব্যক্তিকে অনুষ্ঠানে প্রবেশের কার্ড দেওয়া হলেও ‘ত্যাগী’ বিএনপি কর্মীদের কার্ড দেওয়া হয়নি। এছাড়া অনুষ্ঠানে সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন করার সুযোগ না দিয়ে নেতাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে জাপান বিএনপির এক সিনিয়র নেতা সংবাদকে বলেন, ‘বাইরে থেকে প্রধানমন্ত্রীর সফরে দলীয় কর্মসূচি সফল মনে হলেও জাপান বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা অত্যন্ত নাজুক। নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের গঠনমূলক আলোচনা ছাড়াই একটি পক্ষের নিয়ন্ত্রণে দল পরিচালিত হচ্ছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সিনিয়র নেতাদের মতামত উপেক্ষা করা হচ্ছে।‘
জাপান বিএনপির বর্তমান নেতৃত্বের অতীত ও আওয়ামী লীগের সঙ্গে ‘সখ্য’ নিয়ে দলের ভেতরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি ও সহসভাপতি মাসুম জাকিরসহ বেশ কয়েকজন নেতার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা পুরনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পদত্যাগের দাবি তুলছেন একদল নেতাকর্মী।
জাপান বিএনপির সদস্যরা অভিযোগ করেন, ‘সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একটি হত্যা মামলায় জেলও খেটেছেন।‘ আর, দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম শাকিলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৬ বছর জাপানে থেকেও নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখেননি এবং বর্তমানে একটি ‘পকেট কমিটির’ মাধ্যমে দল ‘পরিচালনা করছেন’। এই কমিটি গঠনের বিনিময়ে তাকে ‘দামি গাড়ি উপহার’ দেওয়ার গুঞ্জনও রয়েছে দলে।
বর্তমানে জাপান বিএনপি অন্তত পাঁচটি গ্রুপে বিভক্ত। সাবেক সভাপতি নূর আলীর অনুসারী, কিরণ কবিরের সমর্থক এবং বর্তমান সভাপতি মীর রেজার অনুসারীরা আলাদাভাবে সক্রিয়। এছাড়া খোন্দকার দেলোয়ার হোসেনের সময়কার নেতাদের একাংশও আলাদাবাবে সক্রিয়। এখানে দলীয় আদর্শের চেয়ে আঞ্চলিক পরিচয় (নোয়াখালী, বিক্রমপুর, সিলেট ও বরিশাল) বড় হয়ে উঠেছে বলে মনে করেন সিনিয়র নেতারা।
জাপান বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য বলেন, ‘ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতায় দলের অবস্থা এখন নাজেহাল। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটিও ছিল অত্যন্ত অগোছালো। এই অব্যবস্থাপনার দায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব এড়াতে পারেন না।‘

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন