ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব সিরাপের সিজার মূল্য ৭২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির এই অধিনায়ক।
এর আগে গত সোমবার রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চান্দুরিয়া ও গোবিন্দপুর বিওপির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা কেবল নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গোয়েন্দা তথ্যনির্ভর পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন