এপ্রিল-মে মাসের তীব্র গরমে খেলোয়াড় ও দর্শকদের ভোগান্তি কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন টুর্নামেন্টটির সাবেক চেয়ারম্যান ললিত মোদি। তাঁর মতে, বছরের শুরুতে জানুয়ারিতে আইপিএল আয়োজন করা যেতে পারে। এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জুহি চাওলা।
সাধারণত মার্চের শেষ দিকে শুরু হয়ে মে মাস পর্যন্ত চলে আইপিএল। তবে গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রায় খেলা আয়োজনের বিষয়টি নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন মোদি। জানুয়ারিকে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করার পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত সূচির বিকল্পও সামনে এনেছেন তিনি।
ললিত মোদির প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন জুহি চাওলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইপিএল এখন ক্রিকেটের প্রচলিত সূচির সঙ্গে শুধু সমন্বয় করে চলে না, বরং আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও প্রভাব রাখার অবস্থানে পৌঁছেছে।
এ অবস্থায় বছরের সবচেয়ে উষ্ণ সময়ে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জুহি চাওলার মতে, এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারিতে আইপিএল আয়োজন করা হলে খেলোয়াড়দের জন্য পরিবেশ ভালো থাকবে। এতে খেলার মান এবং দর্শক-সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতাও উন্নত হতে পারে।
আইপিএল জানুয়ারিতে সরানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে টুর্নামেন্টের সূচনা মার্চের শেষ দিকের পরিবর্তে আরও আগে করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
তিনি জানান, বিষয়টি নিয়ে বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিলে আলোচনা হচ্ছে। মে মাসের শেষ দিকে বৃষ্টি ও প্রাক্-বর্ষার সম্ভাবনার পাশাপাশি তীব্র গরমের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন