নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে সারা দেশে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রেলপথে নাশকতা এবং রাজনৈতিক ও ব্যক্তিগত স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব সহিংসতার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু যানবাহন।
রাজধানীর টিএসসি, সিএমএম আদালত, ফার্মগেট, তেজগাঁও, মিরপুর, বনশ্রী, মহাখালী, বনানী, মগবাজার, যাত্রাবাড়ী, চানখারপুল ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপের খবর পাওয়া গেছে। এসব এলাকার বাইরে বুয়েট, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
রাত সাড়ে ৯টার দিকে বনানী কবরস্থান গেটের সামনে, গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সড়কে চেকপোস্টের আগে এবং রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
এছাড়া রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে ককটেল বিস্ফোরণের সময় একজনকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। সিএমএম আদালত এলাকা ও তুরাগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও নাশকতার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর: মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ওভারপাস থেকে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। জর্দার কৌটায় স্কচটেপ দিয়ে মোড়ানো এসব ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে এবং নিরাপদে নিষ্ক্রিয় করে।
মিঠাপুকুরে অবিস্ফোরিত ৫ ককটেল উদ্ধার
নওগাঁ: শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাস দুটির ভেতরের আসন ও বডিসহ প্রায় সবকিছু পুড়ে যায়। বাসমালিকের দাবি, এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদপুর: শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডে চালক কালাচাঁন শেখ (৩৪) মারা গেছেন। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শরীয়তপুর: জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।
ঝিনাইদহ: শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে বোমাটি ছোড়ে, তবে বাসটি চলন্ত থাকায় তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং সড়কে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এছাড়া মানিকগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, খাগড়াছড়ি, রাজশাহী, বাগেরহাট ও বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, রেললাইনে নাশকতা ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন