শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত পলাতক সন্ত্রাসী আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে, শেখ হাসিনাকে সরকার কোনো ওয়ান-ওয়ে ট্রাভেল পারমিট দেবে কি না, এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সাম্প্রতিক গতিবিধি ও আইনি প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের চুক্তি স্মরণ করিয়ে দিয়ে হুমায়ুন কবির বলেন, তিনি একজন সন্ত্রাসী। তিনি একজন পলাতক সন্ত্রাসী। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা চাই হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক।
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে এক আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের সংস্থায় এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠান। আবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পূর্বেই জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাকে ফিরিয়ে আনার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।
শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যুতে আইন মন্ত্রণালয়ও একই সুর মিলিয়েছে। আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং তাকেই আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার কাজ চালাচ্ছে সরকার।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন