আহসান আল মুমিন ও তাফিউল আলম তামিম এই দুই তরুণের দাপটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। যুব ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
সোমবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়ার ইনিংস থেমে যায় মাত্র ৯৮ রানে।
এর আগে যুব ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানের জয়। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশের যুব ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন আহসান আল মুমিন। মালয়েশিয়ার বিপক্ষে ১৩৩ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা।
এর আগে ২০১৫ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রান করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পিনাক ঘোষ। ১৪১ বলের সেই ইনিংসে ২১টি চার ও একটি ছক্কা ছিল। প্রায় ১১ বছর পর পিনাককে ছাড়িয়ে গেলেন মুমিন।
ম্যাচের শুরুতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে উইকেটে আসা মুমিন এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস এগিয়ে নেন। ৪৯ বলে পূর্ণ করেন অর্ধশতক।
সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন তিনি। অনিক ৪৮ বলে করেন ৪৫ রান। এরপর ২২৪ রানে অষ্টম উইকেট হারানোর পরও থামেননি মুমিন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে তিনশ রানের মাইলফলক পার করান।
১০২ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। পরের বলেও ছক্কা মারেন তিনি। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে তিন রান নিয়ে ছাড়িয়ে যান পিনাক ঘোষের রেকর্ড।
ব্যাট হাতে মুমিন রেকর্ড গড়লেও বল হাতে আলো ছড়িয়েছেন তাফিউল আলম তামিম। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ১৮ রান খরচায় মালয়েশিয়ার সাত ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন এই পেসার।
এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে ছয় উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সঞ্জিত সাহা। তামিমের বোলিংয়ে এবার সেই কীর্তি ছাড়িয়ে গেল বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারায় মালয়েশিয়া। পরে নাগিনেশ্বরন সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। তামিমের সাত উইকেটের বাইরে রুবাই ইসলাম রিজন নেন দুটি উইকেট।
এই জয়ে তিন ম্যাচে দুটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে নিশ্চিত হয়েছে শেষ চারের টিকিট। সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত অথবা পাকিস্তান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন