বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ২৬ বছর বয়সী সিফাত হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। এদিন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই আদেশ দেন। ঢাকার মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছিলেন নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার। সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদালত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দিয়েছিলেন। এই মামলায় অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানসহ অন্যান্যরা।
তদন্ত শেষে গত ২৮ মে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। তবে সেই অভিযোগপত্রে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতির সুপারিশ করায় নারাজি জানান নিহত সিফাতের বাবা। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর তিনি পুলিশের দেওয়া ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন।
তার আবেদনে উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তা মামলার মূল বিষয়গুলো সঠিকভাবে আমলে নেননি এবং ঘটনাস্থল পরিদর্শন না করেই একপক্ষীয়ভাবে আসামিদের রক্ষা করার উদ্দেশ্যে অভিযোগপত্র দিয়েছেন। নারাজি আবেদনের ওপর শুনানি শেষে গত ৫ অক্টোবর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বরের সেনপাড়ার এমএস পাওয়ারের সামনে সাধারণ শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ করছিলেন। সে সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই উত্তাল পরিস্থিতির মধ্যে রাস্তা পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় সিফাত মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। ছেলের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার বাবা কামাল হাওলাদার।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন