ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ট্রেনটি শান্টিং করার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর পাঁচটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার (১১ নভেম্বর) ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন