হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন