সংবাদ

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, তরুণী আহত


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, তরুণী আহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সৌরভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া খাতুন (৩৫) গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার এলাকার আসলাম হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আলিবর্দী বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৌরভ ও আহত রিয়া কয়েক ঘণ্টার পরিচয়ের সূত্র ধরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে একটি স্পিডব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব কুমার সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরোহী রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, তরুণী আহত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সৌরভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া খাতুন (৩৫) গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার এলাকার আসলাম হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আলিবর্দী বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৌরভ ও আহত রিয়া কয়েক ঘণ্টার পরিচয়ের সূত্র ধরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে একটি স্পিডব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব কুমার সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরোহী রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত