নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরকারি সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম সংশোধন এবং ভোটার এলাকা স্থানান্তরসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানি ও আর্থিক ভোগান্তির শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের তির উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেনের দিকে।
ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত অর্থ না দিলে কাঙ্ক্ষিত সেবা পেতে দিনের পর দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়। তবে টাকা দিলে দ্রুত কাজ সম্পন্ন হয়ে যায়। এতে নির্বাচন অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
পবনডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইমরান অভিযোগ করে বলেন, এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য প্রায় ছয় মাস ধরে তিনি নির্বাচন অফিসে ঘুরেছেন। একপর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেনকে ২ হাজার ৫০০ টাকা দেওয়ার পর তাঁর কাজ সম্পন্ন হয়।
নিরাপত্তা ও হয়রানির আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদেশফেরত প্রবাসীও একই ধরনের অভিযোগ করেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যগত সমস্যা সমাধানের জন্য নির্বাচন অফিসে গেলে তাঁর কাছে অর্থ দাবি করা হয়। পরে বাধ্য হয়েই অর্থের বিনিময়ে কাজটি করিয়ে নেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক ইউপি সদস্য বলেন, ‘আমি মাঝেমধ্যে কোনো কাজ নিয়ে নির্বাচন অফিসে গেলে খুশি হয়ে যা দিই, কর্মকর্তা তাই গ্রহণ করেন।’
উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা পারগুড়নই গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন অভিযোগ করেন, তার ভাইয়ের নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করার পর একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে গেলেও কাজ হয়নি। পরে তার কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে সেই টাকা পরিশোধ করার পরেই দ্রুত তার ভাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
অন্যদিকে নতুন ভোটার হতে আসা বেশ কয়েকজন তরুণ-তরুণীর অভিযোগ, ছবি তোলা ও নিবন্ধনের জন্য তাদের দিনের পর দিন ঘোরানো হচ্ছে। কখনো বলা হচ্ছে মেশিন নষ্ট, কখনো বলা হচ্ছে আজ আর কাজ হবে না - এমন নানা অজুহাত দেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীসহ নতুন ভোটাররা চরম ভোগান্তিতে পড়েছেন।
সেবাপ্রত্যাশীদের আরও অভিযোগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রতিদিন দুপুর একটার দিকে অফিসে আসেন। এরপর সেবাপ্রত্যাশীদের একে একে নিজের কক্ষে ডেকে দীর্ঘ সময় ধরে কথা বলেন। এ সময় কেউ প্রতিবাদ করলে তাকে ভাইভা নেওয়ার কথা জানানো হয়। কী কারণে এত দীর্ঘ সময় ধরে ভাইভা নেওয়া হয়, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, সেবাপ্রত্যাশীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে একধরনের চাপের পরিস্থিতি তৈরি করা হয়। ফলে অনেকে বাধ্য হয়ে হয়রানি এড়াতে অতিরিক্ত অর্থ দেন। টাকা দিলেই দ্রুত কাজ হয়, অন্যথায় নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো হয়।
সব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। কেউ যদি ব্যক্তিগতভাবে অর্থনৈতিক লেনদেন করে থাকে, তা তার অগোচরে হতে পারে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোপ্র. আব্দুল মোত্তালিব বলেন, ‘এর আগেও আমি তার বিরুদ্ধে এমন অভিযোগ শুনেছি। তবে লিখিত আকারে অভিযোগ পেলে আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন