চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধঘ্তোষিত সংগঠনের ১৫ জন নেতাকর্মী, ১৩ জন মাদক কারবারি ও মাদকসেবী এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ সময় ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
বুধবার (১১ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় গত মঙ্গলবার জেলার বিভিন্ন থানা পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মীর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ ১৩ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৬ জন, ফরিদগঞ্জে ৩ জন (২৩ পিস ইয়াবা), মতলব দক্ষিণে ২ জন (১০ পিস ইয়াবা), শাহরাস্তিতে ১ জন (৩ পিস ইয়াবা) এবং হাজীগঞ্জ থানায় ১ জন (২০০ গ্রাম গাঁজা) গ্রেপ্তার হন। পাশাপাশি বিভিন্ন নিয়মিত মামলায় ১২ জন এবং বিভিন্ন ধারায় ৯ জনসহ মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ৩ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন, মতলব উত্তরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন এবং কচুয়া থানায় ৯ জন আটক হন। পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ৩৭ জন কিশোরের মধ্যে ৩৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ প্রক্রিয়া চলছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন