সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পহেলা বৈশাখ: ঐতিহ্য ও আধুনিকতার সন্ধিক্ষণ

আকাশ চৌধুরী
আকাশ চৌধুরী
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

পহেলা বৈশাখ: ঐতিহ্য ও আধুনিকতার সন্ধিক্ষণ

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব| তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবের ধরণ, উদযাপন পদ্ধতি এবং সামাজিক তাৎপর্যেও এসেছে নানা পরিবর্তন| একসময় গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এই দিনটি এখন শহুরে আয়োজনে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে| তবুও প্রশ্ন থেকে যায়—এই আধুনিকতার ভিড়ে আমরা কি আমাদের মূল ঐতিহ্যকে ঠিকভাবে ধরে রাখতে পারছি?

প্রাচীনকালে পহেলা বৈশাখ ছিল কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ| কৃষকরা নতুন বছরের শুরুতে নতুন ফসলের পরিকল্পনা করতেন, ব্যবসায়ীরা হালখাতার মাধ্যমে নতুন হিসাব শুরু করতেন| কিন্তু বর্তমান সময়ে কৃষির গুরুত্ব কমে যাওয়া এবং নগরায়ণের ফলে এই দিকটি অনেকটাই ম্লান হয়ে গেছে| শহরের তরুণ প্রজন্মের অনেকেই এই ঐতিহ্যের গভীরতা সম্পর্কে তেমন অবগত নয়| ফলে পহেলা বৈশাখ অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটি উৎসব বা ছুটির দিনে পরিণত হচ্ছে| 

আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমও পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে| এখন মানুষ ঘরে বসেই অনলাইনে শুভেচ্ছা বিনিময় করছে, ভার্চুয়াল আয়োজনে অংশ নিচ্ছে| এটি একদিকে যেমন সহজ করেছে যোগাযোগ, অন্যদিকে সরাসরি মিলনমেলার যে উষ্ণতা, তা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে| উৎসবের প্রাণবন্ততা অনেকাংশে নির্ভর করে মানুষের সরাসরি অংশগ্রহণের ওপর, যা প্রযুক্তির কারণে কিছুটা সীমিত হয়ে পড়ছে| 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাণিজ্যিকীকরণ| পহেলা বৈশাখ এখন অনেক ক্ষেত্রেই একটি বড় ব্যবসায়িক সুযোগে পরিণত হয়েছে| পোশাক, খাবার, সাজসজ্জা—সবকিছুতেই উৎসবকে ঘিরে বাড়তি বাণিজ্যিক তৎপরতা লক্ষ্য করা যায়| যদিও এটি অর্থনীতির জন্য ইতিবাচক, তবে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ উৎসবের মূল চেতনাকে আড়াল করে ফেলতে পারে| ঐতিহ্য ও সংস্কৃতির পরিবর্তে যদি কেবল বাহ্যিক আড়ম্বরই প্রাধান্য পায়, তাহলে তা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে| 

তবে সবকিছুর মধ্যেও আশার দিক রয়েছে| মঙ্গল শোভাযাত্রার মতো উদ্যোগগুলো আমাদের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরছে| মঙ্গল শোভাযাত্রার নাম বদলে এবার করা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’| তরুণ প্রজন্মের অনেকেই আবার নতুনভাবে লোকসংগীত, গ্রামীণ মেলা এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের প্রতি আগ্রহ দেখাচ্ছে| বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পহেলা বৈশাখকে ঘিরে নানা আয়োজন করছে, যা নতুন প্রজন্মকে এই উৎসবের সঙ্গে পরিচিত করে তুলছে| 

এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কী? প্রথমত, পহেলা বৈশাখের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে| পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে| দ্বিতীয়ত, উৎসব উদযাপনে সরলতা ও আন্তরিকতাকে গুরুত্ব দিতে হবে, যাতে মূল চেতনা অক্ষণ্ন থাকে| তৃতীয়ত, গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে আরও বেশি প্রাধান্য দিতে হবে, যাতে শহর-গ্রামের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হয়| 

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক| সময়ের সঙ্গে পরিবর্তন আসবে, সেটাই স্বাভাবিক| তবে সেই পরিবর্তনের মাঝেও আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না| ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে যদি আমরা এই উৎসবকে উদযাপন করতে পারি, তবেই পহেলা বৈশাখ তার প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য বজায় রাখতে সক্ষম হবে| 

[লেখক: সাংবাদিক]

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখ: ঐতিহ্য ও আধুনিকতার সন্ধিক্ষণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত