মাদক এবং মৌলবাদ থেকে সমাজের সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, "মাদক ও মৌলবাদ যেন আমাদের সমাজকে গ্রাস করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
আজ শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, "শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে অপতৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের মরণগ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার মূল সারথি।"
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা।
এ ছাড়া দীর্ঘ দিন পর আয়োজিত এই মিলনমেলায় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন