সংবাদ

গাইবান্ধায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:১০ এএম

গাইবান্ধায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত
গাইবান্ধার দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ মাঠে মিনি ম্যারাথনের উদ্বোধন করছেন অতিথিরা। ছবিঃ সংবাদ

গাইবান্ধার দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিনি ম্যারাথন-২০২৬’। শুক্রবার ( ২৯ মে) ভোরে বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিডব্লিউএ)-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ।

ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্‌ সালাম।

আয়োজকেরা জানান, ম্যারাথনে ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার এই দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় তিন শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ভোর থেকেই পুরো কলেজ মাঠ প্রতিযোগীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নয়, বরং সুস্থ সমাজ গঠন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী রানারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে আয়োজক সংগঠন বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৯ মে ২০২৬

গাইবান্ধায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত