মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে ।
এ বিষয়ে রেলওয়ে সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়। তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন