সংবাদ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:২৫ পিএম

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

​সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে এবং এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৩২টি শিশু।

​আজ শুক্রবার (২৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২ শিশু। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৩২টি শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

সরকারি হিসাব মতে, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০টি শিশু। সব মিলিয়ে গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৭৫টি শিশু মারা গেল।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিয়ত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৯ মে ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

​সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে এবং এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৩২টি শিশু।

​আজ শুক্রবার (২৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২ শিশু। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৩২টি শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

সরকারি হিসাব মতে, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০টি শিশু। সব মিলিয়ে গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৭৫টি শিশু মারা গেল।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিয়ত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত