চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঈদের দিন দুপুরের খাবারে গলায় মাংস আটকে আঁখিতারা খাতুন (১১) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার লোকনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঁখিতারা খাতুন লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আবদুল্লাহর মেয়ে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পরিবারের সবার সঙ্গে ঈদের খাবার খাচ্ছিল আঁখিতারা। ভাত খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংসের টুকরো আটকে যায়। এতে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, গলায় শক্ত কিছু আটকে যাওয়ার কারণে শ্বাসনালি বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এদিকে ঈদের দিনে আঁখিতারার এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে মুহূর্তের মধ্যে পরিবারটির ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন