সংবাদ

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

 সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয় এবং প্রতিটি বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারে এমনই এক অভয়বাণী শোনার আকুলতা প্রকাশ করেছেন ছায়ানট সভাপতি সারওয়ার আলী। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

  • সংস্কৃতির ওপর আঘাত ও অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান।
  • বাউল শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা।
  • সংবাদকর্মীদের নির্ভয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি।
  • বিশ্বশান্তি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ।

বক্তব্যে সারওয়ার আলী বাঙালির সাংস্কৃতিক অগ্রযাত্রায় সাম্প্রতিক বাধা ও সহিংসতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত বছর বিজয় দিবসের আয়োজনের পর ছায়ানট ভবনে ভাঙচুর, বাদ্যযন্ত্র ধ্বংস এবং সংবাদপত্রের ভবনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো অত্যন্ত বেদনাদায়ক। এর আগে বাউল শিল্পীদের অপদস্থ করার ঘটনা এবং ২০০১ সালের রমনার সেই নৃশংস বোমা হামলার স্মৃতিও স্মরণ করেন তিনি।

ছায়ানট সভাপতি বলেন, "আবহমান বাংলা গানকে যারা শিকড় থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেই অপশক্তি ভয় দেখিয়ে সাধারণ মানুষকে সংগীত থেকে দূরে রাখতে চায়। সমাজে বর্তমানে অসহিষ্ণুতা এবং দলবদ্ধ নিগ্রহের শঙ্কা বেড়েছে।"

সারওয়ার আলী বিশ্ব পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, মার্কিন-ইসরায়েলি নিগ্রহের কারণে আজ পারস্য সভ্যতা বিপর্যয়ের সম্মুখীন। বিশ্ববাসী আজ আতঙ্কিত। নতুন বছরের এই ভোরে তিনি কামনা করেন যেন বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে।

সবশেষে তিনি কবিগুরুর কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে একটি আদর্শ মাতৃভূমির স্বপ্ন তুলে ধরেন যেখানে ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।

আজ সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া ছায়ানটের এই ঐতিহ্যবাহী আয়োজন সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে শেষ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত