সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:৫৫ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার (৩০ মে) এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়া যাবে।

​এর আগে গত বুধবার (২৭ মে) সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, ওই ওয়ার্ডটিতে ঘটনার সময় ১১ জন মা ও ছয়টি শিশু ভর্তি ছিল। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে প্রচণ্ড ঠাণ্ডা অনুভব করায় একজন মা কর্তব্যরত নার্সকে এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার অনুরোধ জানান।

​মায়ের অনুরোধে নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন। তবে পরবর্তীতে আবার এসি চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই দুটি নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাদের এনআইসিইউতে (NICU) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ধীরে ধীরে অন্য শিশুরা ও অসুস্থ হয়ে পড়তে থাকে এবং পরদিন বুধবার সকালে ছয়টি নবজাতকই মারা যায়।

​পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকার কারণেই বাতাস চলাচল ব্যাহত হয়ে কোমলমতি শিশুরা মারা গিয়ে থাকতে পারে। নিহত শিশুদের পরিবার এই মর্মান্তিক ঘটনার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চরম দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন।

​এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত কারণ ও হাসপাতালের কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর তাৎক্ষণিকভাবে উচ্চপর্যায়ের ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার আলোকেই আগামীকাল শনিবার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়তে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত