সংবাদ
সংবাদ

রূপগঞ্জে যৌথ অভিযান, ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫


প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

রূপগঞ্জে যৌথ অভিযান, ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ।

বুধবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - মো. নাদিম মিয়া (৩৪), ইমরান হোসেন (২৭), মুস্তাকিম (১৯), রাফি হাসান (৩০) ও নাদিম (২০)।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তোরাবী জানান, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


রূপগঞ্জে যৌথ অভিযান, ইয়াবা ও এসকাফসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ।

বুধবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - মো. নাদিম মিয়া (৩৪), ইমরান হোসেন (২৭), মুস্তাকিম (১৯), রাফি হাসান (৩০) ও নাদিম (২০)।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তোরাবী জানান, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত