বিদেশি নাগরিকদের ভিসা আবেদন আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন নিয়মে ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের জন্য আবেদনপ্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় সংস্কারের মাধ্যমে আবেদনপ্রক্রিয়ার জটিলতা আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন এই ভিসাব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে।
ট্যুরিস্ট ভিসার বদলে ভিজিটর ভিসা:
নতুন কাঠামোয় ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু করা হয়েছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এ ভিসার আওতায় আনা হয়েছে।
ভিজিটর ভিসা দুই ধরনের - ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর পর্যন্ত হতে পারে। এ শ্রেণিতে পর্বতারোহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিকিৎসার জন্য এক বছরের ভিসা:
বিদেশি রোগীদের সুবিধার্থে চিকিৎসা ভিসায়ও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার সাধারণ মেয়াদ এক বছর। এ সময়ে একাধিকবার ভারতে যাওয়া যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকবে। এ ছাড়া রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এতে চিকিৎসার প্রয়োজনে বারবার নতুন করে আবেদন করার ঝামেলা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নেও এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা ভিসা:
শিক্ষার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের জন্য এস-১ এবং গবেষণাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, অতিথি শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ভিসার কার্যকারিতা নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদের ওপর।
ব্যবসায়িক ভিসায় নতুন দুই শ্রেণি:
ব্যবসায়িক ভিসাকেও নতুন করে সাজিয়ে বি-১ ও বি-২ - এই দুটি উপশ্রেণি করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও থাকবেন। অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এ ধরনের পেশাজীবীরা ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারেন। আগে এসব কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা:
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ভারতের ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে দেশটি। সংশোধিত ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হলো - ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর এবং বিবিধ ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ বিশেষ কিছু শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন