সংবাদ
সংবাদ

নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা
ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তারা সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে। তবে বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওতে (SRO) উল্লেখিত শর্ত অনুসরণ করতে হবে। এ ছাড়া ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর ৮ নম্বর বিধি অনুসারে গত ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে বলা হয়েছে। 

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তারা সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে। তবে বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওতে (SRO) উল্লেখিত শর্ত অনুসরণ করতে হবে। এ ছাড়া ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর ৮ নম্বর বিধি অনুসারে গত ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে বলা হয়েছে। 

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুলিপি পাঠানো হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত