হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), আবুল কালাম আজাদ (৫৫) ও মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪)। তাদের মধ্যে জসিমের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, বুধবার রাতে সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত একটি ডাকবাহী গাড়ি মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে গাড়িটি কায়সারনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ডাকবাহী গাড়ির চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন