সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যালসের নির্মাণাধীন রিফাইনারিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম আবেদন নাকচ হওয়ার পরও প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ এবং বিপুল যন্ত্রপাতি আমদানি করেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকিরও অভিযোগ রয়েছে। বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি সুরাহা হওয়ার আগেই প্রতিষ্ঠানটিকে অনুমোদনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এর অংশ হিসেবে রিফাইনারিটির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ করতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিপিসি। মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহনাজ সুলতানার সই করা অফিস আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশের পরদিনই (বুধবার) কমিটির সদস্যরা প্ল্যান্টটি সরেজমিন পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর তিন দিনের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
যা আছে বিপিসির আদেশে:
বিপিসির অফিস আদেশে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত নীতিমালা অনুযায়ী সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি স্থাপনের সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিন যাচাই করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির রিফাইনারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটিতে বিপিসির মহাব্যবস্থাপককে আহ্বায়ক এবং ব্যবস্থাপককে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া যমুনা অয়েল, ইস্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
প্রথম আবেদন নাকচ, তবুও থামেনি নির্মাণ:
২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে আবেদন করে সুপার পেট্রোকেমিক্যাল। পরে ২০২৫ সালের ১৬ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সেই আবেদন নাকচ করে দেয়। কিন্তু আবেদন নাকচ হওয়ার পরও নির্মাণকাজ অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ২৯ জানুয়ারি তারা পুনরায় আবেদন করে। অভিযোগ ওঠে, প্রথম আবেদন নাকচের বিষয়টি গোপন করেই নতুন আবেদন বিপিসির পরিষদে উপস্থাপন করা হয়েছিল। পরে এ নিয়ে দ্বিতীয় কমিটি গঠিত হলেও সর্বশেষ ১০ নভেম্বর তৃতীয়বারের মতো ৭ সদস্যের আরেকটি নতুন কমিটি গঠন করা হয়।
অনুমোদনের আগেই ক্রুড আমদানি ও উৎপাদনের ছক:
চূড়ান্ত অনুমোদন না থাকলেও প্রকল্প চালুর সহযোগিতা চেয়ে দফায় দফায় চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত ২৭ অক্টোবর বিপিসি চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে ২০২৭ সালের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় তারা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, একটি পূর্ণাঙ্গ রিফাইনারি পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তরসহ ৩০টির বেশি লাইসেন্স প্রয়োজন হয়, যার সিকিভাগও এই প্রতিষ্ঠানের নেই।
বিশেষজ্ঞ ও দায়িত্বশীলদের প্রতিক্রিয়া:
খাতসংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো রিফাইনারি চালুর উদ্যোগ জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, সুপার পেট্রোকেমিক্যালসের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিদ্যমান নীতিমালা, অনুমোদন এবং কার্যক্রমের আইনি ভিত্তি বিস্তারিত যাচাই করা ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন