বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে চট্টগ্রামে কর্মসূচির আয়োজন করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ১১ নভেম্বর নগরের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এ কর্মসূচি হয়।
শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নগদবিহীন লেনদেন ও বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এর মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে নানা সচেতনতামূলক কার্যক্রম, প্রচারণা, মতবিনিময় সভা ও ক্যাম্পাসভিত্তিক অংশগ্রহণমূলক আয়োজন ছিল। এসব কার্যক্রমে ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতা, নিরাপত্তা, কার্যকারিতা ও আধুনিক সুবিধার কথা তুলে ধরা হয়। প্রচলিত নগদ লেনদেনের বিকল্প হিসেবে সহজ, নিরাপদ ও সুবিধাজনক বাংলা কিউআর পেমেন্টে তরুণদের অভ্যস্ত করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও প্রেসিডেন্ট ড. শরীফ আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহফুজুর রহমান, এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বাংলা কিউআর পেমেন্টের ব্যবহারিক দিক তুলে ধরে প্রদর্শনী ও সচেতনতামূলক সেশন হয়। বক্তারা জানান, বাংলা কিউআরের মাধ্যমে সহজে, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করা সম্ভব। এটি অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসজুড়ে প্রচারমূলক ও অংশগ্রহণমূলক নানা কার্যক্রম হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রচারসামগ্রী বিতরণের পাশাপাশি টি-শার্ট, ব্রোশিওর ও স্মারক উপহার দেওয়া হয়।
এনআরবি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মধ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটিয়ে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন