সংবাদ
সংবাদ

পণ্য বাছাই থেকে পেমেন্ট, সবই করবে চ্যাটজিপিটি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

পণ্য বাছাই থেকে পেমেন্ট, সবই করবে চ্যাটজিপিটি

পছন্দের পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে মূল্য পরিশোধের প্রস্তুতি - কেনাকাটার একাধিক ধাপ সামলাতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্ট। এমন লক্ষ্য নিয়ে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন সুবিধা চালু করেছে ওপেনএআই। এতে ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দ বুঝে পণ্য বাছাইয়ের পাশাপাশি কেনাকাটার প্রক্রিয়াতেও সহায়তা করবে চ্যাটজিপিটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সুবিধাটি চালুর ঘোষণা দেয় ওপেনএআই। শুরুতে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এটি ব্যবহার করতে পারবেন। এ জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।

পণ্য খোঁজা থেকে কেনাকাটায় সহায়তা করবে এআই

চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর চাহিদা বুঝে পণ্য কেনার পরামর্শ দেবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সামলাতে পারবে এটি।

তবে পুরো প্রক্রিয়া এআইয়ের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে না। চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট খরচ এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা দেখে নেওয়ার সুযোগ থাকবে। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে হবে। প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।

যেভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি ওয়ালেট

সুবিধাটি ব্যবহারের জন্য প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার বিষয়ে নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে পরবর্তী কেনাকাটায় বারবার পেমেন্টের তথ্য দিতে হবে না।

লেনদেন সম্পন্ন করতে ওয়ালেট একটি পেমেন্ট টোকেন ব্যবহার করবে। এটি প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে এআই এজেন্ট বা বিক্রেতার কাছে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য প্রকাশ পাবে না।

তবে পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতার কাছে পাঠানো হবে। ওপেনএআই জানিয়েছে, এভাবে কেনাকাটা করলেও ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা বহাল থাকবে। কার্ড ব্যবহারের বিপরীতে পাওয়া রিওয়ার্ড এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও থাকবে।

ব্যয়ের সীমা নির্ধারণের সুবিধা আসতে পারে

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে সুবিধাটি চালু করে এর কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় ওপেনএআই। পরে আরও বেশি গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে কেনাকাটায় ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে নির্দিষ্ট ব্যয়সীমা ঠিক করা, কোন ধরনের পণ্য কেনা যাবে এবং কী সময়ের মধ্যে কেনাকাটা করা যাবে - এমন নির্দেশনা আগেই দেওয়ার সুযোগ যুক্ত হতে পারে। ফলে ব্যবহারকারীর পূর্বনির্ধারিত অনুমোদনের ভিত্তিতে আরও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে এআই এজেন্ট।

অনলাইন বিক্রেতাদের বাধাও চ্যালেঞ্জ

এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে অনলাইন বিক্রেতাদের নীতিও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বেশ কিছু বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। প্রতিষ্ঠানটি নিজস্ব এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় ব্যবহারকারীদের উৎসাহিত করতে চায়।

এদিকে অনলাইন বিক্রেতাদের এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও বিভিন্ন টুল রাখা হয়েছে।

এআই এজেন্টের কেনাকাটায় বাড়ছে আগ্রহ

ব্যক্তিগত কাজ সহজ করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এখন পর্যন্ত এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা কম। অন্যদিকে, মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে এআইনির্ভর কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পণ্য বাছাই থেকে পেমেন্ট, সবই করবে চ্যাটজিপিটি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত