সংবাদ
সংবাদ

দাঁত হারালে কি কমে স্মৃতিশক্তি, যা বলছে গবেষণা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

দাঁত হারালে কি কমে স্মৃতিশক্তি, যা বলছে গবেষণা

দাঁতের যত্নকে অনেকেই শুধু সুন্দর হাসি কিংবা খাবার চিবিয়ে খাওয়ার প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন। দাঁতে ব্যথা বা মাড়িতে রক্তপাত না হলে দন্ত চিকিৎসকের কাছে যাওয়ার কথাও ভাবেন না অনেকে। অথচ মুখের স্বাস্থ্য নিয়ে অবহেলার প্রভাব সামগ্রিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে। সাম্প্রতিক কিছু গবেষণায় দাঁত হারানোর সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস ও ডিমেনশিয়ার ঝুঁকির সম্পর্ক উঠে এসেছে।

গবেষকদের আগ্রহের বিষয়, দাঁতের সংখ্যা কমে যাওয়ার সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার কোনো যোগসূত্র আছে কি না। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে এ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েই চলছে পর্যবেক্ষণ।

চিবোনোর প্রক্রিয়ার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ

খাবার চিবানোর সময় দাঁত, মাড়ি ও চোয়ালের পেশি থেকে বিভিন্ন স্নায়বিক সংকেত মস্তিষ্কে পৌঁছায়। ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে এসব সংকেত মস্তিষ্কের বিভিন্ন অংশে যায়। এর মধ্যে স্মৃতি ও শেখার সঙ্গে সম্পর্কিত হিপোক্যাম্পাসও রয়েছে।

গবেষকদের ধারণা, দাঁত হারালে স্বাভাবিকভাবে খাবার চিবানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে মস্তিষ্কে পৌঁছানো স্নায়বিক উদ্দীপনার পরিমাণও কমতে পারে। এ ধরনের পরিবর্তনের সঙ্গে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতার সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে গবেষণা চলছে।

দাঁত কম থাকলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে?

দাঁতের সংখ্যা ও ডিমেনশিয়ার ঝুঁকির সম্পর্ক নিয়ে বিভিন্ন গবেষণায় বিষয়টি উঠে এসেছে। আমেরিকান মেডিকেল ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের জার্নাল এবং জাপানের তোহোকু ইউনিভার্সিটিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কাজ এ বিষয়ে আগ্রহ তৈরি করেছে।

২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪৮ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণায় দাঁত হারানোর সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকির সম্পর্ক পরীক্ষা করা হয়।

গবেষণার পর্যবেক্ষণে দেখা যায়:

  • যাদের প্রাকৃতিক দাঁত ১০ থেকে ১৯টি, তাদের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি তুলনামূলক বেশি দেখা গেছে।

  • দাঁত অবশিষ্ট থাকে ১ থেকে ৯টি, এমন ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকির সম্পর্ক আরও বেশি পাওয়া গেছে।

  • কোনো প্রাকৃতিক দাঁত অবশিষ্ট নেই, এমন ব্যক্তিদের ক্ষেত্রেও উদ্বেগজনক সম্পর্ক উঠে এসেছে।

তবে এসব পর্যবেক্ষণ দাঁত হারানোই সরাসরি ডিমেনশিয়ার কারণ, এমন প্রমাণ নয়। বরং দুইয়ের মধ্যে সম্ভাব্য সম্পর্কের দিকটি তুলে ধরে।

কৃত্রিম দাঁত ব্যবহারে কি একই সুবিধা পাওয়া যায়?

প্রাকৃতিক দাঁত হারানোর পর অনেকেই ডেনচার বা কৃত্রিম দাঁত ব্যবহার করেন। কিন্তু প্রাকৃতিক ও কৃত্রিম দাঁতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

প্রাকৃতিক দাঁতের মূলে থাকা পেরিয়োডন্টাল লিগামেন্ট চিবানোর সময় স্নায়বিক সংকেত পাঠাতে ভূমিকা রাখে। কৃত্রিম দাঁতে এই স্বাভাবিক সংযোগ থাকে না। এ ছাড়া কৃত্রিম দাঁত দিয়ে শক্ত বা আঁশযুক্ত খাবার চিবানো অনেকের জন্য কঠিন হতে পারে। ফলে চিবানোর সময় মস্তিষ্কে পৌঁছানো সংকেতের পরিমাণেও পার্থক্য হতে পারে বলে গবেষকদের ধারণা।

দাঁত ও মস্তিষ্কের সুস্থতায় করণীয়

মুখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পরিচর্যার বিকল্প নেই। এ জন্য কয়েকটি অভ্যাস মেনে চলা জরুরি:

  • প্রতিদিন সকালে ও রাতে অন্তত দুবার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন।

  • দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

  • অতিরিক্ত মিষ্টি খাবার ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন।

  • ধূমপান থেকে বিরত থাকুন।

  • নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত ও মাড়ি পরীক্ষা করান।

দাঁতে ব্যথা বা মাড়িতে সমস্যা দেখা দেওয়ার পরই চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, মুখের কিছু সমস্যা প্রাথমিক পর্যায়ে সহজে বোঝা যায় না। তাই নিয়মিত পরীক্ষা ও পরিচর্যা গুরুত্বপূর্ণ। দাঁতের যত্ন শুধু হাসি সুন্দর রাখার জন্য নয়, সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখারও একটি অংশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দাঁত হারালে কি কমে স্মৃতিশক্তি, যা বলছে গবেষণা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত