সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও উদ্ভাবনে সহায়তা দিতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষককে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগামী বছরের যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠানের ১৬টি উদ্ভাবন প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিলিকন রিভার নেক্সট ২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সিলিকন রিভার বাংলাদেশ ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রেস্ট ২০২৭ কর্মসূচির আওতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক ১১টি প্রকল্পে কাজ করবেন। তাঁদের গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে মেমোরি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), থ্রিডি ইন্টিগ্রেশন, রিস্ক-ভি, কোয়ান্টাম ইলেকট্রনিকস ও ফোটনিকস। এ ছাড়া ক্রেস্ট ২০২৬ কর্মসূচির ১০ জন ফেলোকে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ক্রেস্ট ২০২৬-এর ফেলোদের মধ্য থেকে প্রকৌশলী নিয়োগের জন্য ১৫ নভেম্বর ঢাকায় সরাসরি সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবালফাউন্ড্রিজ। নিয়োগের বিষয়টি প্রতিষ্ঠানটির বাছাইপ্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
আগামী ৬ থেকে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে সিইএস ২০২৭। সেখানে বাংলাদেশের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি উদ্ভাবন প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্ভাবনের মধ্যে ১০টি হার্ডওয়্যার এবং ছয়টি সফটওয়্যার ও এআইভিত্তিক প্রকল্প। চিকিৎসা সরঞ্জাম, বায়োনিক হাত, ব্রেইল প্রিন্টার, কৃষি ড্রোন, সৌর প্যানেল পরিষ্কারের রোবট ও স্মার্ট গ্রিড প্রযুক্তি রয়েছে তালিকায়।
সেমিকন্ডাক্টর গবেষণার অবকাঠামো গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক টেকনোলজি রিসার্চ সেন্টারের (এসটিআরসি) নেতৃত্বে একটি গবেষণা কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের টিইউ ডেলফট যুক্ত রয়েছে। কনসোর্টিয়ামটি সেমিকন্ডাক্টর প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও ডিভাইস গবেষণায় ইয়েস-জি১০০০ প্লাজমা প্রসেসিং যন্ত্র ব্যবহার করবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যন্ত্রটি দেশে আনার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিএসআইএর সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টরের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। এ ছাড়া এইউএসটির উপাচার্য এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি ড. মুহাম্মদ মুস্তফা হোসেন বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, দেশের ৬০টির বেশি বিশ্ববিদ্যালয়ে সিলিকন রিভারের শিক্ষার্থী শাখা রয়েছে। তাদের ভার্চ্যুয়াল ফ্যাবল্যাব প্ল্যাটফর্মের ব্যবহারকারী ৬ হাজার ১০০ জনের বেশি। এ ছাড়া বুয়েটের স্টার সুবিধা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষাগার পুনরুজ্জীবন এবং সিসিপ কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলছে।
সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে ২০২৭ সালে গ্লোবালফাউন্ড্রিজের এডিকে উদ্যোগ, ২০২৮ সালে ওএসএটি যৌথ উদ্যোগ এবং ২০২৯ সালে ১৮০ ন্যানোমিটার এমইএমএস ফ্যাব্রিকেশন কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি ১ কোটি ৪০ লাখ ডলারের একটি ডিজিটাল টুইন ও টেস্ট হাব স্থাপনের প্রস্তাব রয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন