দীর্ঘ সময়ের কারিগরি জটিলতা কাটিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আবারও স্বাভাবিক হয়েছে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা। এখন প্রতিষ্ঠানটির ই-মেইল প্ল্যাটফর্ম আউটলুক, ভিডিও সম্মেলনের সফটওয়্যার টিমস এবং ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করা যাচ্ছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩২ মিনিটে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির একাধিক সেবা ব্যবহারে সমস্যায় পড়েন। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই জটিলতা কাটাতে শেষ পর্যন্ত নেটওয়ার্ক ও সার্ভার ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনতে হয় প্রকৌশলীদের।
বিভ্রাটের বিষয়ে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে জানায় মাইক্রোসফট। এর ১৩ মিনিট পর প্রতিষ্ঠানটি সতর্ক করে জানায়, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যার মুখে পড়তে পারেন। একই সঙ্গে স্পষ্ট করা হয়, এ ঘটনার সঙ্গে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সংশ্লিষ্টতা নেই।
পরীক্ষা-নিরীক্ষার পর মাইক্রোসফট জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর সময় নতুন একটি কারিগরি ত্রুটি তৈরি হয়েছিল। স্বয়ংক্রিয় কার্যকারিতা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ে। ফলে সেগুলোর কাজের চাপ সচল সার্ভারগুলোর ওপর গিয়ে পড়ে।
এতে নিরাপদ সংযোগ পরিচালনার সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া অতিরিক্ত চাপের মুখে অকার্যকর হয়ে যায়। একপর্যায়ে আক্রান্ত সার্ভারগুলো ব্যবহারকারীদের অনুরোধ গ্রহণ বন্ধ করে দেয়।
মাইক্রোসফটের প্রকৌশলীদের জন্য সমস্যা সমাধানের পথ সহজ ছিল না। নতুন করে চালু করা সার্ভারগুলোতে ট্রাফিক প্রবেশের পর সেগুলো আবারও অচল হয়ে পড়ছিল। এতে সার্ভার সচল করা এবং অতিরিক্ত চাপ সামলানোর মধ্যে জটিল পরিস্থিতি তৈরি হয়।
সমস্যা কাটাতে আক্রান্ত অবকাঠামোয় আসা ট্রাফিক সীমিত করা হয়। পাশাপাশি কিছু সার্ভারকে আগের কনফিগারেশনে ফিরিয়ে নেওয়া হয়। অথেনটিকেশন ও রাউটিং ব্যবস্থায় প্যাচ যুক্ত করার পাশাপাশি ভার্চ্যুয়াল মেশিনও যোগ করেন প্রকৌশলীরা।
মাইক্রোসফট জানায়, বিপুল চাহিদার কথা বিবেচনায় রেখে ধাপে ধাপে সেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিটি ধাপে স্থিতিশীলতা যাচাই করায় প্রক্রিয়াটি দীর্ঘ হলেও সেবাগুলো স্থিতিশীলভাবে চালু করা সম্ভব হয়েছে।
ই-স্ক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ রামমূর্তির মতে, মাইক্রোসফটের এই বিভ্রাটের পেছনে সাইবার হামলা নয়, বরং অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ব্যর্থতা দায়ী।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ কর্মপ্রবাহের বড় অংশ যখন একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকে, তখন ভুল কনফিগারেশন, অতিরিক্ত চাপ কিংবা নেটওয়ার্ক পরিবর্তনের সামান্য ত্রুটিও বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।
তার ব্যাখ্যায়, সার্ভারে ট্রাফিক ফিরিয়ে আনার পর সেগুলো আবার অচল হয়ে পড়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে জটিল হয়ে ওঠে। সার্ভার চালু হলে সক্ষমতা বাড়ছিল, কিন্তু ফিরে আসা ট্রাফিকের চাপে কিছু মেশিন আবার বন্ধ হয়ে যাচ্ছিল।
গতকাল শুক্রবার গভীর রাত থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মাইক্রোসফটের সেবা পর্যায়ক্রমে চালু হতে শুরু করে। এরপর ইউরোপ ও উত্তর আমেরিকাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়।
টিমসের চ্যাট ও মিটিং সুবিধা তুলনামূলক আগে সচল করা সম্ভব হয়। তবে এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল ক্যালেন্ডার ফিচারগুলো পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগেছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন