সংবাদ
সংবাদ

শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনায় নতুন মোড়

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনায় নতুন মোড়
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আইনি ও কূটনৈতিক আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে শেখ হাসিনার আইনি পরামর্শকদের আবেদনের পর সামনে এসেছে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়টি।

তবে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত এই চুক্তিতে প্রত্যর্পণের সুযোগ যেমন রয়েছে, তেমনি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা প্রত্যাখ্যানের বিধানও রাখা হয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে চুক্তির কোন ধারাগুলো প্রযোজ্য হবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা বিশ্লেষণ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত আসতে পারেন। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত এবং আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, চুক্তির ভেতরেই উল্লেখ আছে কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না। তার মতে, ভারতের দিক থেকে আইনি প্রক্রিয়ায় এটি সম্পন্ন করা কঠিন হতে পারে, তবে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রত্যর্পণ কী ও চুক্তির পটভূমি 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে এক বিবৃতিতে জানান, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা ও প্রমাণাদি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইতিপূর্বে অনুপ চেটিয়া এবং নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে হস্তান্তর করা হয়েছিল। ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় সাক্ষ্যপ্রমাণ পেশ না করলেও কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই তা বৈধ অনুরোধ হিসেবে গণ্য হয়।

প্রত্যর্পণযোগ্য অপরাধ ও রাজনৈতিক ব্যতিক্রম 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা চুক্তির ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, উভয় রাষ্ট্রের আইনে কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় যেকোনো অপরাধ - তা আর্থিক বা রাজস্ব-সংক্রান্ত হলেও - প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহযোগিতাও এর আওতাভুক্ত।

চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ সম্পর্কে বলা হয়েছে, অপরাধটি রাজনৈতিক চরিত্রের হলে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র তা প্রত্যাখ্যান করতে পারে। তবে এই অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে যে - হত্যা, অপরাধমূলক নরহত্যা, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা, জিম্মি করা, বিস্ফোরণ ঘটানো বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার মতো অপরাধগুলো ‘রাজনৈতিক চরিত্রের অপরাধ’ হিসেবে গণ্য হবে না।

প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ 

চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। এতে বলা হয়েছে, অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র যদি সন্তুষ্ট হয় যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, কিংবা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি, তবে তারা প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারবে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হয়। এরপর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনায় নতুন মোড়

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত