সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক নীতিমালা জারি করেছে। দুই ধরনের স্কুলেই শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতি শ্রেণির প্রতি শাখায় শিক্ষার্থী থাকবে সর্বোচ্চ ৫৫ জন।
বয়সের বিষয়ে নীতিমালায় জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে (জন্মতারিখ ২০২০ সালের ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত)। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে পাঁচ বছর পর্যন্ত ছাড় মিলবে। বয়সের প্রমাণ হিসেবে অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি দিতে হবে।
সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন, ফি গ্রহণ ও ফল প্রকাশ পুরোপুরি অনলাইনে হবে। প্রথম শ্রেণিতে লটারি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিতদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি করবে। ক্যাচমেন্ট এলাকার অন্য প্রতিষ্ঠানের সঙ্গে পরীক্ষা সাংঘর্ষিক না করতে স্থানীয় শিক্ষা কর্মকর্তার পরামর্শ নিতে হবে। বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণির সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বাছাই করা হবে।
মানবণ্টন ও ভর্তি ফি
পরীক্ষার মানবণ্টন: সরকারি ও বেসরকারি উভয় মডেলেই দ্বিতীয় থেকে তৃতীয়/পঞ্চম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ৫০ (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০; সময় ১ ঘণ্টা)। চতুর্থ/ষষ্ঠ থেকে নবম শ্রেণির পূর্ণমান ১০০ (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০; সময় ২ ঘণ্টা)।
আবেদন ফি: প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা (ঢাকা মহানগরীসহ কিছু প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০০ টাকা)।
ভর্তি ফি: বেসরকারি স্কুলে এলাকার ভিত্তিতে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারিত হয়েছে - মফস্সলে সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১,০০০ টাকা, জেলা সদরে ২,০০০ টাকা এবং অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩,০০০ টাকা। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫,০০০ টাকা, আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা ফি নেওয়া যাবে। উন্নয়ন খাতে ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না এবং একই প্রতিষ্ঠানে পরের শ্রেণিতে উঠলে পুনঃভর্তি ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন