দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ নভেম্বর) প্রাথমিক শুনানি শেষে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।
হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন আইনজীবী জাহিদ তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। ওই রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-সচিবকে বিবাদী করা হয়েছিল।
রিট দায়েরের পর আইনজীবী জাহিদ তালুকদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।
পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জনসমক্ষে জানান।
একই দিনে শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র প্রথম শ্রেণিতে পূর্বের নিয়মে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন