সংবাদ
সংবাদ

স্কুল ভর্তিতে লটারি বহালের রিট খারিজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

স্কুল ভর্তিতে লটারি বহালের রিট খারিজ
ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

হাইকোর্টের এই আদেশের ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল থাকছে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। 

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

শুনানি শেষে রিটকারীর আইনজীবী জাহিদুর রহমান তালুকদার জানান, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না জানিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তার অভিপ্রায় অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রেক্ষাপট:

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। তবে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক স্মারকে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত জানায়। পরবর্তীতে গত ১৩ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের জন্য জারি করা নতুন ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়, কেবল প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

মন্ত্রণালয়ের এই লটারি বাতিলের স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর রিট দায়ের করেন ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। গত ১৪ অক্টোবর অবকাশকালীন বেঞ্চে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার পর চলতি মাসে নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হলে আজ শুনানি শেষে তা খারিজ হয়ে যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

স্কুল ভর্তিতে লটারি বহালের রিট খারিজ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত