সংবাদ
সংবাদ

ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী

কেমব্রিজ ও পিয়ারসন এডএক্সেলের অধীন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ জন শিক্ষার্থী। ১৪ নভেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মে-জুন সেশনে ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর পক্ষে এসব পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল।

এ বছর ও লেভেল ও আইজিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রত্যেকে পেয়েছেন ২৫ হাজার টাকা। এ লেভেলের সাত শিক্ষার্থীকে বিশেষ উপহার ভাউচার দিয়েছে অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ান।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান বলেন, স্কলার্স অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল ২২ জন শিক্ষার্থীকে নিয়ে। এ বছর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরিতে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল।

সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দিতে এবং তাদের পরবর্তী শিক্ষাজীবনে উৎসাহিত করতে এ উদ্যোগে যুক্ত হয়েছে সিটি ব্যাংক।

গোযায়ান লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা আবসার জেবা বলেন, শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের অংশ হতে পেরে তারা আনন্দিত।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ বলেন, এ ধরনের ফল অর্জনে শিক্ষার্থীদের পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন রয়েছে। ভবিষ্যতেও তাঁদের শেখার আগ্রহ ধরে রেখে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক স্কুলপ্রধান, শিক্ষক, অভিভাবক এবং ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, পিয়ারসন এডএক্সেল ও অক্সফোর্ড একিউএর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত