বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমাজ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি। আবারও ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের যেকোনো কার্যকলাপ আমরা প্রতিহত করব।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বেরোবির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমরা একাডেমিক ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এক দিনের জন্যও আমাদের বিশ্ববিদ্যালয়ে সেশন জ্যাম নেই। আমাদের এই কর্মকাণ্ডে যারাই বাধা দেবে কিংবা অপচেষ্টা চালাবে, আমরা তাদের প্রতিহত করব, ইনশা আল্লাহ।’
উপাচার্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শিক্ষাঙ্গনে ককটেল ফুটিয়ে নৈরাজ্য করার যে অপচেষ্টা করা হচ্ছে, এটি শিক্ষাঙ্গনের জন্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নষ্ট করার পায়তারা। আমরা এসব বরদাশত করব না। ফ্যাসিস্টরা আমাদের কোনো কাজে বাধা দিতে পারবে না।’ তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই অপশক্তির কথায় অংশগ্রহণ এবং জড়িত না হওয়ার আহ্বান জানান।
উপাচার্য অভিযোগ করেন, যারা দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গিয়ে বসবাস করছে, তারাই শিক্ষার্থীদের ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তিনি বলেন, যারা দেশের বাইরে অবস্থান করে নিরীহ শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উসকানি দিচ্ছে, তাদের কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বেরোবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়িয়েছি। এক হাজার মানুষ জীবন দিয়েছে।’ সেই নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যকলাপ প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা আবার জীবন দেব।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, প্রক্টর মো. ইসমাইল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোহসীনা আহসান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ টি এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা ক্যাম্পাসে যেকোনো ধরনের নৈরাজ্য ও বৈষম্য রুখে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন