জাতীয় নিরাপত্তা রক্ষা এবং উগ্রবাদ মোকাবিলার যুক্তিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট) এক বিবৃতিতে বলেছে, সমাজকে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে উগ্রবাদ ও চরমপন্থা ছড়ানোর প্রচেষ্টা, যা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য ঝুঁকি তৈরি করে, তা দেশটির আইন অনুযায়ী প্রতিরোধ করা হবে।
দেশটিতে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা ঘটনার পর টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত এলো। গত মাসে জর্ডানের একটি গির্জায় হামলায় প্রাণ হারান নয়জন। ওই ঘটনার পর প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই অভিযানে ইসলামিক স্টেটের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এ ছাড়া গত ৫ নভেম্বর আম্মানে ছুরিকাঘাতের ঘটনায় জর্ডানের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আহত হন আরও একজন।
রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভের তৈরি টেলিগ্রাম অ্যাপটি বিগত বছরগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিদের উগ্রবাদী বক্তব্য ও বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভও বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মুখে রয়েছেন। গত জুলাইয়ে রাশিয়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ আনে। রুশ কর্তৃপক্ষের দাবি, দেশটির অভ্যন্তরে বিভিন্ন হামলা চালাতে ইউক্রেনীয় গুপ্তচরেরা টেলিগ্রাম ব্যবহার করছে।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন দুরভ। তাঁর বক্তব্য, কনটেন্ট নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে টেলিগ্রাম প্রত্যাশার চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন