সংবাদ
সংবাদ

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড়
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড়
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা
পঞ্চগড়ে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা গেছে। বেলা ২টার দিকে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে রোদের তেমন উত্তাপ ছড়ায়নি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

নভেম্বর মাসের গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল গড়িয়ে বেলা বাড়লেও জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সকাল ১১টা পর্যন্ত অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। হিমেল বাতাসে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।

তেঁতুলিয়ার স্থানীয় বাসিন্দারা জানান, অগ্রহায়ণ মাসের শুরু থেকেই কুয়াশা ও হিমেল বাতাসে শীতের অনুভূতি বেড়েছে। সকালে ও রাতে শীতের কারণে গায়ে সোয়েটার ও জ্যাকেট পরে চলাচল করতে হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কাঁথা, কম্বল ও লেপ ব্যবহার করতে হচ্ছে। দিন দিন শীতের প্রকোপ বাড়ছে বলেও জানান তাঁরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার থেকে সকালবেলা ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। রাত ও সকালের তাপমাত্রাও তুলনামূলকভাবে কমে এসেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বাড়ছে শীতের তীব্রতা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত