বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাড়ে পাঁচ ঘণ্টায় বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার। প্রথম রানারআপ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লুবনা সাদিয়া এবং দ্বিতীয় রানারআপ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।
স্কুল ও কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের স্মিতা সরকার। প্রথম রানারআপ যশোর সরকারি মহিলা কলেজের রাফিয়া আনজুম এবং দ্বিতীয় রানারআপ ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়ের মাহিয়া আফরিন। দুই বিভাগের বিজয়ীদের যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ট্রফি ও অন্যান্য পুরস্কার দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল লাইস এম এস হক, অধ্যাপক ড. নোভা আহমেদ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন ও নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার দিন বিকেলে ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, কর্মসংস্থানের সুযোগ এবং প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নাসিমা বেগম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব এসএলএ গভর্ন্যান্স আইটি সোয়াইবা সারওয়াত সিনথিয়া, ডেল্টাচিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা কামরুন আহমেদ এবং ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট প্রধান (টেলিকম ও পিএইচপি-নোড-ক্লাউড) তাহমিনা খাতুন।
আলোচনা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামাল।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। বিডিওএসএনের ‘মিসিং ডটার’ উদ্যোগের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সংগঠনটি।
প্রতিযোগিতার একাডেমিক পার্টনার ছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। ক্লাব পার্টনার ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব ও রোবটিক্স ক্লাব। অন্যান্য পার্টনার ছিল রকমারি ডটকম, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন