সংবাদ
সংবাদ

হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে আলোচনা, নীরব এনভিডিয়া বোর্ড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে আলোচনা, নীরব এনভিডিয়া বোর্ড

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবার কোম্পানির নেতৃত্বে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এবং সিলিকন ভ্যালির কয়েকজন প্রভাবশালী প্রযুক্তি নেতার উদ্যোগের খবর সামনে এলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আপাতত সাবেক সিইওকে ফিরিয়ে আনার বিষয়ে বোর্ডের কোনো আলোচনা নেই। বরং নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করাই তাদের বর্তমান অগ্রাধিকার।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পেছনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ ও তা ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিষয়টি আলোচনায় এসেছে। চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে মার্কিন গোয়েন্দাদের নজরে থাকা অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি এবং এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। গত সপ্তাহে পদত্যাগ করেন জেনসেন হুয়াং।

তার পদত্যাগের পর নতুন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় রবিবার ফিন্যান্সিয়াল টাইমস জানায়, কোম্পানিতে ফেরার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলেছেন হুয়াং।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, তার এক ঘনিষ্ঠ সহযোগী সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠনের উদ্যোগ নিয়েছেন। হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে প্রচার চালানো এবং এ বিষয়ে হোয়াইট হাউসের সমর্থন আদায় করাই এ উদ্যোগের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব উদ্যোগের খবরের মধ্যেও এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সাবেক সিইওকে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে আলোচনা, নীরব এনভিডিয়া বোর্ড

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত