ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্লু টিক পেতে মাসিক সাবস্ক্রিপশনই একমাত্র উপায় নয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারলে কোনো ফি ছাড়াই প্রচলিত ভেরিফিকেশন পদ্ধতিতে আবেদন করা যায়। এ ক্ষেত্রে অ্যাকাউন্টের প্রকৃত পরিচয়, স্বতন্ত্রতা, পূর্ণাঙ্গ প্রোফাইল এবং জনপরিচিতির বিষয়গুলো বিবেচনা করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
ব্লু টিক পাওয়ার জন্য প্ল্যাটফর্মটিতে মূলত দুটি ব্যবস্থা রয়েছে। একটি হলো অর্থের বিনিময়ে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন। অন্যটি প্রচলিত ভেরিফিকেশন পদ্ধতি, যেখানে যোগ্য ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্র্যান্ড পরিচিতির ভিত্তিতে যাচাইয়ের সুযোগ পায়।
সব অ্যাকাউন্টের জন্য ব্লু টিক পাওয়ার সুযোগ নেই। আবেদনকারীর অ্যাকাউন্টে কয়েকটি শর্ত পূরণ থাকতে হয়।
· প্রকৃত পরিচয়: অ্যাকাউন্টটি কোনো বাস্তব ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা বা প্রতিষ্ঠানের হতে হবে। ভুয়া পরিচয় কিংবা ছদ্মনামে পরিচালিত অ্যাকাউন্ট সাধারণত এ ক্ষেত্রে যোগ্য নয়।
· স্বতন্ত্রতা: সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় থাকতে হবে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টের পরিবর্তে সাধারণত একটি অ্যাকাউন্টকে অগ্রাধিকার দেওয়া হয়।
· পূর্ণাঙ্গ প্রোফাইল: অ্যাকাউন্টে প্রোফাইল ছবি, বায়ো ও প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি পাবলিক এবং সক্রিয় হওয়া প্রয়োজন।
· জনপরিচিতি: সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যান্ড বা প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও পরিচিতি থাকতে হবে। স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা খবর এ ক্ষেত্রে সহায়ক প্রমাণ হতে পারে। তবে বেশি ফলোয়ার থাকলেই ভেরিফিকেশন নিশ্চিত হয় না।
প্রয়োজনীয় যোগ্যতা থাকলে ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই ভেরিফিকেশনের জন্য আবেদন করা যায়। প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
২. ওপরের ডান পাশে থাকা তিনটি লাইনের মেনুতে যান।
৩. সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশন নির্বাচন করুন।
৪. ‘অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস’ অথবা প্রফেশনাল সেটিংসে থাকা ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশন খুঁজে নিন। অ্যাপের সংস্করণভেদে অপশনটির অবস্থান ভিন্ন হতে পারে।
৫. আবেদনপত্রে নিজের পূর্ণ নাম, পরিচয় ও প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৬. পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা গ্রহণযোগ্য সরকারি পরিচয়পত্রের ছবি জমা দিন।
৭. জনপরিচিতির প্রমাণ হিসেবে স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা খবরের লিংক যুক্ত করুন।
৮. সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
আবেদন জমা দেওয়ার পর ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র যাচাই করবে। যাচাই শেষে আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানানো হবে। তবে নির্ধারিত শর্ত পূরণ করলেও ব্লু টিক পাওয়া নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের।
ভেরিফিকেশনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দিয়ে ব্লু টিক কেনার চেষ্টা না করে সরাসরি ইনস্টাগ্রামের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করাই নিরাপদ।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন