স্মার্টওয়াচে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি স্বাস্থ্য পর্যবেক্ষণ ও খেলাধুলার তথ্য জানার সুবিধা যুক্ত করেছে ভিভো। নতুন ওয়্যারেবল ডিভাইস ভিভো ওয়াচ জিটি ২ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি সংস্থাটি। এরই মধ্যে নিজেদের ওয়েবসাইটে ঘড়িটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে তারা।
নতুন মডেলটিতে থাকছে ২.০৭ ইঞ্চির ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার ৪০০ নিটস। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি রয়েছে ৮২.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। ডিসপ্লের বেজেল ১.৮ মিলিমিটার পুরু। অ্যালুমিনিয়ামের কেসযুক্ত ঘড়িটি পাওয়া যাবে অবসিডিয়ান ব্ল্যাক ও স্টেলার হোয়াইট - এই দুই রঙে।
ভিভো ওয়াচ জিটি ২-তে স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে একাধিক সুবিধা। এর মাধ্যমে হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা, মানসিক চাপ, ঘুম ও ঋতুচক্রের তথ্য পর্যবেক্ষণ করা যাবে।
শরীরচর্চা ও খেলাধুলার ক্ষেত্রেও থাকছে ট্র্যাকিং সুবিধা। টেনিস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার কার্যক্রমের তথ্য সংরক্ষণ করতে পারবে স্মার্টওয়াচটি।
ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম ব্লুওএস ৩.০। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করলে ব্যবহার করা যাবে স্মার্ট ভিউ ফিচার। এর মাধ্যমে খাবার ডেলিভারি, বিমানের অবস্থান এবং যাত্রাপথের নির্দেশনার মতো বিভিন্ন লাইভ আপডেট সরাসরি ঘড়ির পর্দায় দেখা যাবে।
এ ছাড়া প্রয়োজনীয় উইজেট দ্রুত ব্যবহারের জন্য রয়েছে শর্টকাট কার্ডস সুবিধা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুক্ত করা হয়েছে ইমার্জেন্সি এসওএস অ্যাসিস্ট। ভিভোর দাবি, এই ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ধারিত জরুরি যোগাযোগের ব্যক্তির কাছে বার্তা পাঠানো সম্ভব হবে।
ভিভো ওয়াচ জিটি ২-এর অন্যতম প্রধান আকর্ষণ এর ব্যাটারি সক্ষমতা। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, পাওয়ার সেভিং মোডে একবার চার্জে সর্বোচ্চ ২৫ দিন ব্যবহার করা যাবে ঘড়িটি।
এ ছাড়া সাধারণ ব্যবহারে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় ১৪ দিন। আর অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে এক চার্জে চলবে প্রায় ১২ দিন। ফলে ব্যবহারের ধরন অনুযায়ী দীর্ঘ সময় চার্জ ছাড়াই স্মার্টওয়াচটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন