সংবাদ
সংবাদ

জিটিএ সিক্সের অপেক্ষায় গেমার, নজর বিনিয়োগকারীদের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

জিটিএ সিক্সের অপেক্ষায় গেমার, নজর বিনিয়োগকারীদের

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিরিজের ভক্তদের। দুই দফা মুক্তির তারিখ পরিবর্তনের পর আগামী ১৯ নভেম্বর বাজারে আসার কথা রয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা ‘জিটিএ সিক্স’। বিশ্লেষকদের ধারণা, গেমটি বিক্রি ও দর্শকপ্রিয়তার দিক থেকে নতুন রেকর্ড গড়তে পারে। এর প্রভাব শুধু ভিডিও গেমের বাজারেই নয়, বিনোদন ও অর্থনীতির আরও কয়েকটি খাতেও পড়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘টেক-টু ইন্টারঅ্যাকটিভ’-এর মালিকানাধীন রকস্টার গেমস তৈরি করেছে গেমটি। মার্কিন বিনিয়োগ ব্যাংক রথ ক্যাপিটাল পার্টনার্সের বিশ্লেষক এরিক হ্যান্ডলারের হিসাবে, এটি নির্মাণে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে।

বাজারে আসার আগেই গেমটির চাহিদার আভাস পাওয়া যাচ্ছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর পর্যন্ত এর প্রি-অর্ডারের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। মরগান স্ট্যানলির পূর্বাভাস বলছে, ২০২৭ সালের মার্চের মধ্যে বিক্রি হতে পারে ৪ কোটি কপি।

গেমারদের পাশাপাশি নজর বিনিয়োগকারীদেরও

জিটিএ সিরিজের জনপ্রিয়তা নতুন কিস্তির জন্য বড় ভিত্তি তৈরি করেছে। মুক্তির ১৩ বছর পরও এ বছর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে সবচেয়ে বেশি দেখা পাঁচটি গেমের তালিকায় রয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’।

নতুন কিস্তি ঘিরে প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারবাজারেও। ২০২৩ সালের শুরু থেকে কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণের বেশি হয়েছে।

টেক-টু’র প্রধান নির্বাহী স্ট্রস জেলনিক জানিয়েছেন, গেমটির চাহিদা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সাধারণত সতর্ক থাকে। তবে এবার শুরু থেকেই প্রত্যাশা অনেক উঁচুতে ছিল।

স্ট্রিমারদের জন্য বড় আয়ের সুযোগ

জিটিএ সিক্সের মুক্তিকে ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন অনলাইন কনটেন্ট নির্মাতা ও গেম স্ট্রিমাররা। তাঁদের ধারণা, গেমটি নিয়ে ভিডিও ও সরাসরি সম্প্রচার করলে দর্শকসংখ্যা, অনুসারী এবং বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

টুইচে ৩ লাখ ৭৫ হাজার অনুসারী থাকা এবং ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা নির্মাতা ‘ডিনসোকুল’ মনে করেন, নতুন গেমটি অনেক স্ট্রিমারকে পরিচিতি তৈরির সুযোগ দেবে। সিএনবিসিকে তিনি বলেন, ২০২৭ সালে এই গেমের সুবাদে অনেকে কোটিপতি হতে পারেন। তাঁর মতে, এটি ফোর্টনাইটের চেয়েও শতগুণ বড় কিছু হতে যাচ্ছে।

টুইচের প্রধান পণ্য কর্মকর্তা মাইক মিন্টনের মতে, গেমটির প্রভাব শুধু মুক্তির সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং কনটেন্ট নির্মাতারা নতুন দর্শক আকৃষ্ট করা, তাঁদের সম্পৃক্ত রাখা এবং দীর্ঘ সময় ধরে অনুসারী ধরে রাখার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁদের আয়ের পথও তৈরি হতে পারে।

কর্মীদের ছুটির পরিকল্পনাতেও জিটিএ সিক্স

গেমটির মুক্তির প্রভাব কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে। ছুটি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ব্যাম্বুএইচআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের একই সময়ের তুলনায় গেমটি বাজারে আসার দিনকে কেন্দ্র করে বেতনসহ ছুটির আবেদনের হার প্রায় ১৩ শতাংশ বেড়েছে। প্রায় প্রতি পাঁচজন কর্মীর একজন ওই সময়ে ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন।

বিশ্বব্যাপী পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি গেমটির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়েও বিশ্লেষণ করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ঘরে বসে দীর্ঘ সময় গেম খেলায় ব্যস্ত থাকবেন এমন গ্রাহকদের কারণে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাড়তে পারে। একই সঙ্গে মায়ামির পর্যটন খাতও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

পর্যটন ও সংগীতেও প্রভাবের সম্ভাবনা

বিনোদনভিত্তিক জনপ্রিয় কনটেন্ট যে পর্যটনে প্রভাব ফেলতে পারে, তার উদাহরণ হিসেবে প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সিউলের বুকচন হ্যাংক গ্রামের কথা উল্লেখ করা হয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় চলচ্চিত্র ‘কে-পপ ডিমন হান্টার্স’ মুক্তির পরবর্তী চার সপ্তাহে সেখানে বিদেশি পর্যটকের সংখ্যা ১১৮ শতাংশ বেড়েছিল।

সংগীতের ক্ষেত্রেও জিটিএ সিরিজের প্রভাবের নজির রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত জিটিএ সিক্সের প্রথম ট্রেইলারে টম পেটির ‘লাভ ইজ এ লং রোড’ গানটি ব্যবহৃত হয়েছিল। এরপর স্পটিফাইয়ে গানটির স্ট্রিমিং বেড়েছিল ৩৭ হাজার শতাংশেরও বেশি। নতুন গেমটি ঘিরে সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও আগ্রহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলচ্চিত্র ও ভিডিও স্ট্রিমিংয়ে কমতে পারে দর্শক

সম্ভাব্য লাভের পাশাপাশি কিছু বিনোদন খাতের জন্য চ্যালেঞ্জও তৈরি হতে পারে। পিডব্লিউসির বৈশ্বিক বিনোদন ও গণমাধ্যম বিভাগের প্রধান বার্ট স্পিগেলের মতে, গেমটির প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ চলচ্চিত্র ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মনোযোগ কেড়ে নিতে পারে।

তিনি বলেন, থ্যাংকসগিভিংয়ের ছুটিতে টেলিভিশনে খেলাধুলার আয়োজন থাকলেও দর্শকদের বড় একটি অংশ জিটিএ সিক্স খেলায় ব্যস্ত থাকতে পারে। এর প্রভাব ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ভিডিও স্ট্রিমিং খাতের বিভিন্ন সূচকেও দেখা যেতে পারে বলে তাঁর ধারণা।

গেমটির মুক্তি নিয়ে মন্তব্য জানতে সিএনবির পক্ষ থেকে রকস্টার গেমসের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জিটিএ সিক্সের অপেক্ষায় গেমার, নজর বিনিয়োগকারীদের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত