সংবাদ
সংবাদ

মোহাম্মদপুরে ককটেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

মোহাম্মদপুরে ককটেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দুটি ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহসিন (২৫)। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুজ্জামান ও এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে নূরজাহান রোডের তেহারি ঘর খাবার হোটেল থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। 

পুলিশের দাবি, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এ ছাড়া মহসিনের কাছে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি পাওয়া গেছে এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিতেন বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার মহসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে ককটেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত