সকালের নাশতার টেবিলে বসা নিয়ে বিতণ্ডা থেকে রূপ নিল ভাঙচুরে। ঢাকার মহাখালীর আলোচিত রেস্তোরাঁ দূরবীন বাংলায় একদল তরুণের হামলায় ব্যাহত হলো শত শত গ্রাহকের নাশতা। রেস্তোরাঁর এক কর্মচারীকে বেদম মারধরের পর চলে ভাঙচুর। হামলাকারীরা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কিছু লোক উন্মত্তের মতো রেস্তোরাঁয় ভাঙচুর চালাচ্ছেন। কয়েকজন পুলিশ সদস্য তাদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।
দূরবীন বাংলা রেস্তোরাঁর সকালের নাশতাসহ বিভিন্ন খাবার নিয়ে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে ছুটির দিনে ঢাকার নানা প্রান্ত থেকে লোকজন সকালে সেখানে নাশতা করতে যান।
ভিড় এত বেশি থাকে যে দোকানের বাইরে লাইন পড়ে যায়; সিরিয়াল ধরে বসার জন্য অপেক্ষা করেন অনেকে। সে কারণে গ্রাহকদের অপেক্ষার জন্যও সেখানে আলাদা জায়গা রাখা হয়েছে।
দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ জানান, প্রথমে একটি ছেলে এসে একটি খালি চেয়ারে বসে পড়েন। ওই জায়গার জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
সাফিন বেগ বলেন, ‘এ সময় আমাদের একজন স্টাফ সেখানে বিষয়টি মিটমাট করতে যান। ওই তরুণ হয়তো ছাত্র হবেন, এটা বুঝতে পেরে আমাদের স্টাফ তাকে আরেকটি জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতেই তিনি ক্ষেপে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।’
তিনি বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটি আমাদের সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বনানী থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে এলেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশকে ডিঙিয়ে পুরো রেস্তোরাঁয় ভাঙচুর চালান হামলাকারীরা।
ঘটনাস্থলে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘হইচই শুরু হওয়ার পর এসে দেখি অন্তত একশ ছেলে-পেলে। ধুন্ধুমার ভাঙচুর চলছে। রাস্তার ওপারে আরও কয়েকজন। আমি ক্যামেরা বের করে ভিডিও শুরু করা মাত্র তারা কয়েকজন আমাকেই ধাওয়া দেয়।’
তিনি বলেন, ‘এ সময় একজন রিকশাযাত্রী ক্যামেরা বের করে ভিডিও করলে হামলাকারীরা তাকে জুতা দিয়ে মারধর শুরু করে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে; ভয় পেয়ে আমি বাড়ি চলে যাই।’
ওই বাসিন্দা বলেন, ‘ছাত্ররা প্রথম যখন দূরবীন বাংলার স্টাফকে মারধর শুরু করে, তখন ধস্তাধস্তিতে একজন ছাত্রের সম্ভবত মাথা ফেটে যায়। এরপর তারা এক-দেড়শ ছেলেকে ডেকে নিয়ে এসে ভাঙচুর চালায়।’
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেস্তোরাঁর ঢোকার মুখে ভাঙা কাচের গুঁড়ো পড়ে আছে, ভেতরটা এলোমেলো। রেস্তোরাঁর দুই পাশের কোনো কাচ অবশিষ্ট নেই। স্থানীয় লোকজন ভিড় করছেন; পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখছেন।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থলে যান। রুহুল কবীর বলেন, ‘এর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, আমরা খুঁজে বের করার কাজ করছি।’
তিনি রেস্তোরাঁ মালিক সাফিনকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খোলার পরামর্শ দেন এবং সার্বক্ষণিক সেখানে পুলিশ থাকবে বলে আশ্বস্ত করেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন